1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চীনকে চাপ হিসেবে নিচ্ছে না বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

চীনকে চাপ হিসেবে নিচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫০ জন দেখেছেন

প্রথমবারের মতো এশিয়ান কাপের আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর শুরুতেই তাদের প্রতিপক্ষ রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী চীন। কঠিন চ্যালেঞ্জ হলেও ভয় পাচ্ছে না বাংলাদেশ দল।
গতকাল সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলনেতা আফঈদা খন্দকার আত্মবিশ্বাসের কথাই শোনালেন। তিনি বলেন, দল কোনো চাপ নিচ্ছে না। দেশের প্রতিনিধিত্ব করাই তাদের মূল প্রেরণা। মাঠে নামার পর চীনকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নয়, বরং প্রতিপক্ষ হিসেবেই দেখবে বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে চান তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ম্যাচ হিসেবে উল্লেখ করেছেন কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়ার সিডনিতে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। দল সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। অস্ট্রেলিয়ায় এসে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ।

চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ সহজ হবে না, এটা স্বীকার করেছেন বাটলার। তবে রক্ষণাত্মক হয়ে শুধু গোল ঠেকানোর কৌশলে খেলবে না বাংলাদেশ। ‘বাস পার্ক’ কৌশল নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )