1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ভাগী শরিকদের বিরুদ্ধে। উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মৃত ইব্রাহিম আলী সরকারের ছেলে ইখতিয়ার মামুন (৪৫) ও মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম (৪৮)-এর সঙ্গে তাদের আপন চাচাতো ভাই মৃত আব্দুল হাকিমের ছেলে ছামছুদ্দোহা বাবু (৫১) এবং মৃত বাবর উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৯) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

অভিযোগকারীরা জানায়, তারা বহু বছর ধরে একটি নির্দিষ্ট পথ দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। আনিছুর রহমানের যোগসাজশে সম্প্রতি ওই পথের ওপর ছামছুদ্দোহা বাবু ঘর নির্মাণ শুরু করেন। এতে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পরিবারটি চরম ভোগান্তিতে পড়েছে। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত ছামছুদ্দোহা বাবু বলেন, আমি কোনো রাস্তা বন্ধ করিনি। বরং দীর্ঘদিন ধরে ওখানে আমাদের বসতবাড়ি। পুরাতন হওয়ায় তা ভেঙ্গে দিয়ে আবারও নতুন করে নির্মাণ করছি বসতবাড়ি। বরং তারাই আমার নির্মাণাধীন বসতবাড়ি ভেঙ্গে দিয়েছেন।

অভিযুক্ত ছামছুদ্দোহা বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো রাস্তা বন্ধ করিনি। দীর্ঘদিন ধরে সেখানে আমাদের বসতবাড়ি রয়েছে। ঘরগুলো পুরাতন হয়ে যাওয়ায় ভেঙে নতুনভাবে নির্মাণ শুরু করেছি। বরং অভিযোগকারীরাই আমার নির্মাণাধীন ঘর ভাঙচুর করেছে। মারধর করেছে আমাকে এবং আমার ভাইকে। বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, দুই পক্ষের মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমি পরিস্থিতি শান্ত করে বিরোধ মীমাংসা করে দিয়ে এসেছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )