1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

“দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে” স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও কেক কাটার আয়োজন করেন দলটির উপজেলা কমিটি। শনিবার বিকেলে উপজেলা পরিষদ (পুরাতন) চত্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে সুন্দরগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশ করেন তাঁরা। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসী, যুগ্ম সমন্বয়কারী মো. আজিজুর রহমান ও জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান। পরে ইফতার শেষে পৌর পার্কে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )