1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ফুলছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৫ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনামুল হক এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. ওহিদুল ইসলাম জয়।

ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের পর থেকে বহিষ্কৃত দুই ব্যক্তির সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনবিরোধী কার্যক্রম প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )