


পরে নিজের লক্ষ্য নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘নিজের ব্যক্তিগত লক্ষ্য বলতে গেলে এটা গোপন থাক। যখন আমি খেলব হয়তোবা আপনারা দেখতে পারবেন যে আমার আসল লক্ষ্যটা কী। এটা গোপন থাক। যদি দল হিসেবে বলেন আমাদের ইউনিটি হচ্ছে খুব বেশি শক্তিশালী। মানে দলগতভাবে খুব ভালো, একে অপরকে খুব সাহায্য করি আমরা।’
‘অবশ্যই ভালো লাগে যখন আমি নিজের দেশের জন্য খেলতে গিয়ে নিজের পারফর্মটা দেখাতে পারি। আমি চাই যতটুকু পারা যায় আমার পক্ষ থেকে সব সময় চেষ্টা করি আমার সেরাটা দেয়ার জন্য।’-যোগ করেন তিনি।
বিশ্বকাপ সামনে রেখে ভালো প্রস্তুতির কথাই জানান স্বর্না, ‘সামনে যেহেতু আমাদের বিপিএল আছে, সামনে আমাদের একটা লক্ষ্য আছে। জুন মাস থেকে বিশ্বকাপ। এর আগে একটা সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে আমাদের হোম এন্ড অ্যাওয়ে সিরিজ আছে। সম্ভবত থাইল্যান্ডে। তাই আমরা ওইভাবে প্রস্তুত হচ্ছি।’