1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কোয়ার্টারে চীন-উত্তর কোরিয়া, জয়ের বিকল্প নেই বাংলাদেশের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

কোয়ার্টারে চীন-উত্তর কোরিয়া, জয়ের বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২০৯ জন দেখেছেন

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে চীন ও উত্তর কোরিয়া৷ আজ সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়েছিল উত্তর কোরিয়া। পরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় চীন। তাতেই সেরা আটে জায়গা নিশ্চিত হয় চীন ও উত্তর কোরিয়ার। দুই ম্যাচ শেষে উত্তর কোরিয়া ও চীনের সমান ৬।

বাংলাদেশ ও উজবেকিস্তান এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। এই দুই দলের কারো ছয় পয়েন্ট হওয়ার সম্ভাবনা নেই। তাই চীন ও উত্তর কোরিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। শীর্ষ দুই দলের মধ্যকার ম্যাচটি ড্র হলে উত্তর কোরিয়া গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে।

তিন গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে। ৯ মার্চ পার্থে বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের ফলাফলের ওপর গ্রুপের তৃতীয় স্থান নির্ধারণ হবে৷ ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় উজবেকিস্তান গ্রুপের তৃতীয় দল হবে। কারণ বাংলাদেশের গোল ব্যবধান -৭। আর উজবেকিস্তানের -৬।

কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। উজবেকিস্তানকে হারালে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে তৃতীয় হবে। তখন বাংলাদেশকে অন্য দুই গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্য দুই গ্রুপে কারো তিন পয়েন্টের কম হলে বাংলাদেশ কোয়ার্টার খেলবে। অন্য দুই গ্রুপেও তৃতীয় স্থানের দলের পয়েন্ট ৩ হলে দেখা হবে গোল ব্যবধান।

কোয়ার্টার ফাইনালে উঠলে ২০২৮ সালের অলিম্পিক বাছাই খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল সরাসরি ২০২৭ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পাবে৷ কোয়ার্টার ফাইনালে বিজিত চার দল গোল্ডকোস্টে ১৯ মার্চ প্লে অফ ম্যাচ খেলবে। প্লে অফ ম্যাচের ২ বিজয়ী দলও বিশ্বকাপে খেলবে৷ পরাজিত দুই দল অন্য মহাদেশের সাথে প্লে অফ খেলবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )