1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৫ জন দেখেছেন
নিহত

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফটিক মিয়া।

এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মোস্তফা মিয়া দুর্গাপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )