1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে দুই নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে দুই নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ জন দেখেছেন
স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের দাবিতে দুই নারী সন্তানদের সঙ্গে নিয়ে এক যুবকের বাড়িতে অবস্থান করায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা থেকে আসা শারমিন আক্তার ও হোসনে আরা নামের দুই নারী আপেল মাহমুদ নামের এক যুবকের বাড়িতে অবস্থান করছেন। আপেল মাহমুদ ওই এলাকার আবু হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার থেকেই ওই দুই নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে আপেল মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। তাদের মধ্যে শারমিন আক্তারের সঙ্গে প্রায় ৮ বছর বয়সী এক কন্যা সন্তান এবং হোসনে আরার সঙ্গে ১৬ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। বিষয়টি সমাধানে স্থানীয়রা অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, “আমি স্ত্রীর স্বীকৃতি ও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। আমি সংসার করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাব।”
অপর ভুক্তভোগী হোসনে আরা বলেন, “আমিও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। এ দাবিতে আমি এখানে অবস্থান করছি। আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না।”
স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া জানান, “গতকাল থেকে দুই নারী এখানে অবস্থান করছেন। এতে এলাকায় মানুষের ভিড় বেড়েছে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আপেল মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি, তবে এর সত্যতা যাচাই করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )