বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে ও শিশু কানন অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবের সঞ্চলনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, ইউএনও দিলারা আকতার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপি’র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ।
এরআগে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।
এ উপলক্ষে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেন।
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকায়াজ প্রদর্শন করে। অন্যদিকে ডায়াবেটিস সমিতি ফুলবাড়ীর আয়োজনে একদল করুণ তাদের চিকিৎসা সামগ্রী নিয়ে মাঠের এককোনে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচী পালন করে। ইউএনও দিলারা আকতার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।