1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৮ জন দেখেছেন
মালদ্বীপের রাজধানী মালেতে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। জয় না পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের যুবারা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে। ১৬ মিনিটে কর্নার কিক থেকে অরক্ষিত থাকা বিশাল যাদব হেড করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন। বাংলাদেশ গোলরক্ষক মাহিনকে কোনো সুযোগই দেননি তিনি। এটি ছিল টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল।

 

পিছিয়ে পড়ার পর বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা চালায়। কিন্তু ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় দল মূল ডিফেন্ডার আশিকুর রহমান চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলি হিসেবে নামেন আব্দুল রিয়াদ ফাহিম।

প্রথমার্ধের যোগ করা সময়ে নাটকীয়তা চরমে ওঠে। টাচলাইনের কাছে একটি বিতর্কিত ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড দেখান। আর বাংলাদেশের ইংরেজ হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

কোচকে হারিয়েও বাংলাদেশ মনোবল হারায়নি। যোগ করা সময়ের ১০ম মিনিটে দুর্দান্ত এক ভলিতে সমতা ফেরান বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের ক্রস বক্সে পেয়ে তিনি বল জালে জড়ান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

বিরতির পর বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে নামেন সুমন। দুই দলের উইং থেকে একের পর এক আক্রমণ তৈরি হতে থাকে, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মেলেনি।

৬৪ মিনিটে ভারতের ওমং দোদুম বক্সের ভেতর ফাঁকায় শট নেওয়ার সুযোগ পেলেও বাংলাদেশ গোলরক্ষক মাহিন দারুণ সেভ করে কর্নারের বিনিময়ে বিপদ মুক্ত করেন। ৬৮ মিনিটে ভারতের আব্দুলকে ফাউল করে হলুদ কার্ড দেখান রেফারি।

ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ দিকে ভারত পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেয়। জয়ের বিকল্প না থাকায় বাংলাদেশ অল-আউট আক্রমণ চালায়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।

গ্রুপ বি-তে ভারত ও বাংলাদেশ দুই ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হয়। বাংলাদেশ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানকে হারিয়ে দুই দল আগেই শেষ চার নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )