1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে মোক্তার আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও এলাকা বাসী সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতরে রাখা একটি বাক্সের তালা ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় কেউ কিছু টের পায়নি। সকালে ঘুম থেকে উঠে ঘরের অবস্থা এলোমেলো দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়। পরে বাক্স ভাঙা ও টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। স্থানীয়রা জানান, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে চোরের দল টাকা ও চিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )