1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আকন্দ এমপিকে সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সাঘাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আকন্দ এমপিকে সংবর্ধনা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ আকন্দকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনায় স্থানীয় সামাজিক সংগঠন ‘বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা’র কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ আকন্দ বলেন, “জুলাই বিপ্লবের আকাক্সক্ষাকে ধারণ করে যে ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছিল, তা বাস্তবায়নে বর্তমান সরকারের টালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এই সনদ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। অথচ সরকার নানা অজুহাতে এটি পিছিয়ে দিচ্ছে।” তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সামাজিক সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার মতো সংগঠনগুলো যেন রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা যথাযথ প্রক্রিয়ায় এবং কোনো বাধা ছাড়াই পায়, আমি তা নিশ্চিত করার সর্বোচ্চ আশ্বাস দিচ্ছি।

রাষ্ট্রের উন্নয়ন কেবল দাপ্তরিক কাজে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।” অনুষ্ঠানের সভাপতি এবং সংস্থার কর্ণধার ও শিকড় হাউজিং এর চেয়ারম্যান আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার তার বক্তব্যে সংস্থার দীর্ঘ পথচলার নানা সামাজিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, “বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা এলাকার অবহেলিত মানুষের আশার আলো।

আমরা দীর্ঘ দিন ধরে শিক্ষাখাতে অবদান, দুস্থদের চিকিৎসা সহায়তা এবং বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগগ্রহন করেছি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের স্বেচ্ছাসেবকরা সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ গড়তে যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”

তিনি সংস্থাকে আরও গতিশীল করতে সরকারের সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও কামালেরপড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা শাখার আমির মাওলানা ইব্রাহীম এবং কামালেরপাড়া ইউনিয়ন আমির নুর আলম সিদ্দিকী।

বক্তারা এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ আকন্দকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সংস্থার সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )