1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে পাম্পে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ১৮টি মামলা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

পার্বতীপুরে পাম্পে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ১৮টি মামলা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পার্বতীপুর উপজেলা প্রশাসন। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মো: মাহমুদ হুসাইন রাজু ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।

অভিযানে বিভিন্ন তেল পাম্পে বৈধ কাগজধারীদের জ্বালানি তেল প্রাপ্তি নির্বিঘ্ন করতে লাইসেন্স বিহীন মোটরসাইকেলের বির”দ্ধে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট করে সর্বমোট ১৮টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। যাচাই করা হয় উপজেলার বিভিন্ন তেল পাম্পে স্টক রেজিস্টার। খোলা বাজারে তেল বিক্রয় করতে নিষেধ করা হয়। পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে এবং সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেল, এ্যাম্বুলেন্স ও কৃষকদের তেল বিক্রির নির্দেশনা দিয়েছেন ইউএনও।

বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রকৃত অর্থে যারা তেল প্রত্যাশী ও শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মো. মাহমুদ হুসাইন রাজু। অভিযান চলাকালে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের হেলমেট যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করতে দেখা যায়। সেই সাথে জনসাধারণের ভোগান্তি কমাতে অনিয়মতান্ত্রিকভাবে যেনো কাউকে তেল না দেওয়া হয় সে বিষয়ে পাম্প মালিকদের নির্দেশনা প্রদান করেন তিনি।

মোসলেম উদ্দিন, জিল্লুর রহমান, জালাল উদ্দীন একাধিক বাইকার বলেন, বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে তেল নিতে পারায় অনেক চালক স্বস্তি প্রকাশ করেন। এতে পাম্প এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং অনিয়ম অনেকাংশে কমে যায়। মোটরসাইকেল চালক মোশাররফ হোসেন হোসেন জানান, সারাদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে, প্রশাসনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে তেল বিতরণে অনেকের মধ্যে স্বস্তি ফিরেছে।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মো: মাহমুদ হুসাইন রাজু বলেন, বৈধ কাগজপত্র যাচাই করেই তেল নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনোভাবেই জ্বালানি তেল দেওয়া হবে না। পাশাপাশি কেউ যেন অবৈধভাবে তেল মজুদ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। জনভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীকালও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )