1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে তেল নিতে এসে জরিমানা চালকদের | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে তেল নিতে এসে জরিমানা চালকদের

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে জ্বালানি তেল নিতে এসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার এম আই ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা।
অভিযান চলাকালে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহী মোটরসাইকেল চালানোর দায়ে মামলা দায়ের এবং অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মারুফ হাসান বলেন, “সড়ক আইন পরিবহণ আইন মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে। আইন অমান্য করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )