1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতে চিকিৎসাধীন অবস্থায় নিহত ৩ জনের মরদেহ হস্তান্তর | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ভারতে চিকিৎসাধীন অবস্থায় নিহত ৩ জনের মরদেহ হস্তান্তর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮ জন দেখেছেন

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেল উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি-বিএসএফ এবং তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার শাহানাবাদ বাজার এলাকার মৃত মোতুজ্জার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ ২০২৬ তারিখে আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের শিলিগুড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

বাংলাবান্ধা সীমান্তে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে আজিজুর রহমানের মরদেহ গ্রহণ করেন তাঁর মেয়ের জামাই মো. দুলাল হোসেন এবং ভাতিজা মো. সোহেল রানা। এসময় ইমিগ্রেশন ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হস্তান্তর প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং তারা লাশ নিয়ে নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )