1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জ্বালানি তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর বিজিবির টহল জোরদার  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

জ্বালানি তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর বিজিবির টহল জোরদার 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন
জ্বালানি তেল পাচার রোধে  বাংলাবান্ধায় স্থলবন্দর সহ পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি,পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও অন্যান্য সীমান্ত এলাকায় এই কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি জানায়, সদর দফতরের নির্দেশনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করছে।
ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্ত জুড়ে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ রক্ষা করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। তেল পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )