1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯২ জন দেখেছেন

চ্যাম্পিয়ন দলকে অর্ভ্যথনা জানাতে আগেভাগেই বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নিজেই ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন ফাইনালে টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছিলেন। তাই অনুজদের অভিনন্দন জানাতে ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন তিনি। অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন।

বাংলাদেশ অ-২০ দলের চ্যাম্পিয়ন ছবি দিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দরে অপেক্ষমাণ বাসে কিছুক্ষণের মধ্যেই উঠবেন ফুটবলাররা। বিমানবন্দর থেকে সেই বাস হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাবে। সেখানে মিঠু-রোনানদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। ইতোমধ্যে আলো ঝলমল ও রোনানদের ছবিতে প্রস্তুত হাতিরঝিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )