গতকাল শনিবার (রাত সাড়ে ১১টা) উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসকের নেতৃত্বে আদালত পরিচালিত হয়।
সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার: মো. হানিফ, মো. মিস্টার, জিয়াউর রহমান, মো. রনি ইসলাম, কমল রায় ও মোহাম্মদ তৌকির। এছাড়া পার্শ্ববর্তী বোদা উপজেলার: মো. মামুনুর রশিদ ও রাগিব এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার: মো. পারভেজ আলম ও মো. জহিরুল।
অভিযানকালে নগর ভাউলাগঞ্জ এলাকার তাহমিনা বেগমের কাছ থেকে ৩০টি নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছ