1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে ফুয়েল কার্ডের আবেদন শুরু প্রশাসনের সতর্কবার্তা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ফুয়েল কার্ডের আবেদন শুরু প্রশাসনের সতর্কবার্তা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন
বোচাগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে ফুয়েল কার্ড প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। আগামী ৬ এপ্রিল ২০২৬ থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারিত স্থানে ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়নভিত্তিক আবেদন গ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে। ১, ২ ও ৩ নম্বর ইউনিয়নের আবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, ৪, ৫ ও ৬ নম্বর ইউনিয়নের আবেদন উপজেলা ভূমি অফিসে এবং পৌরসভার বাসিন্দারা পৌরসভা কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জমা দিতে হবে—
১. ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির রেজিস্ট্রেশন (যেকোন একটি বাধ্যতামূলক)
২. জাতীয় পরিচয়পত্র
৩. পাসপোর্ট সাইজের ছবি
৪. নির্ধারিত আবেদনপত্র (চালকের নাম, এনআইডি ও লাইসেন্স/রেজিস্ট্রেশন নম্বরসহ পূরণকৃত)
এছাড়া কৃষিকাজের সঙ্গে জড়িত এবং জেনারেটর ব্যবহারকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্রসহ আবেদন করতে হবে। প্রশাসন আরও জানায়, আগামী ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদনকারীরা নিজ নিজ ইউনিয়ন বা পৌরসভা কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান জানান, “জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে এই ফুয়েল কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তি কমবে এবং সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “ফুয়েল কার্ড প্রাপ্তির জন্য কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না। এটি সম্পূর্ণ বিনামূল্যের সেবা।” এদিকে, আগামী ১২ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ব্যতীত কোনো ব্যক্তি পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )