1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ জন দেখেছেন

মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। যদিও পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক থাকছেন না। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের ফেরা যে তার মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে সেটাই আবার জানালেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

সংবাদ সম্মেলনে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মিঠু জানান, ‘সাকিব দেশের ইতিহাসে সেরা খেলোয়াড়। এটা সবাই স্বীকার করি। সাকিবের ডিফারেন্ট মামলা আছে। যেটা বোর্ড সরকারকে এপ্রোচ করতে পারে। সেটা একাধিকবার করেছেও। সর্বশেষ আসিফ ভাই যখন এটা নিয়েছে, ব্যক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে। ওর মামলা যদি না উঠে সে দেশে আসবে না। কথাটা খুব সিম্পল। বোর্ডের দোষ দিয়ে লাভ নাই।
বিসিবি থেকে ঠিক কী কী প্রচেষ্টা ছিল এমন প্রশ্নে তিনি জানান, এপ্রোচ করা হইছে। কাল আমাকে টেলিফোন কইরেন আমি (বিস্তারিত) বলে দেবো। আমি আম্পায়ার্স কমিটিতে ছিলাম, এটাতে (সাকিবকে ফেরানোর কার্যক্রমে) যুক্ত ছিলাম না। সাকিবের চাওয়া, সরকার আর আমাদের সাহায্য যদি ম্যাচ করে (মিল হয়) তাহলে আসবে। তবে আমরা এখনও চাই সাকিব আসুক।

এদিকে সাকিবকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ওই পোস্ট আলোড়ন ফেলেছিল। যা নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমার মনে হয় না উপদেষ্টা আমাদের সেভাবে বলেছে। এটা তার ব্যক্তিগত মতামত। আমি সবসময় বলে এসেছি সাকিবের সব কিছু যদি ক্লিয়ার থাকে সে এখনও বাংলাদেশের হয়ে খেলতে এভেইলেবল। বোর্ডের দৃষ্টিকোণও তাই। বোর্ডের সবসময় চেষ্টা ছিল সাকিব যেন ফিরে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )