1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ইউএনওর হস্তক্ষেপে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ক্লাস চালু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

রৌমারীতে ইউএনওর হস্তক্ষেপে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ক্লাস চালু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে নিয়োগ-সংক্রান্তের জেরে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দীর্ঘ এক মাস থেকে শিক্ষাজীবনে চরম অনিশ্চয়তার মুখে পড়েন শিক্ষার্থীরা। এই জটিলতার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের হস্তক্ষেপে অবশেষে গতকাল সোমবার চালু হয়েছে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম।

এর আগে ২ এপ্রিল ‘রৌমারীতে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে তালা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে সকালের বাণীতে সংবাদ প্রকাশিত হয়। জানা গেছে, ২০১৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ২০০-এর অধিক শিক্ষার্থী রয়েছে। নিয়োগ-সংক্রান্ত বিরোধের জের ধওে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জমিদাতার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় গত ৫ মার্চ থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সোহেল রানা ও মাসুদ রানা।

এতে লেখাপড়া নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। তালাবদ্ধ থাকায় এক মাস ধরে আমগাছ, জামগাছতলায় কিংবা মানুষের বাড়িতে ক্লাস করেছে শিক্ষার্থীরা। চরাঞ্চলে বিকল্প কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়েন অভিভাবকরা। এ ঘটনায় বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী নামক এলাকায় বিদ্যালয়ে তালা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

ষষ্ঠ শ্রেণির লিটন মিয়া, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশীসহ অন্যান্য শিক্ষার্থী বলেন, দীর্ঘ এক মাস পর তাদের প্রিয় বিদ্যালয়ে ক্লাস করতে পেরে অনেক আনন্দিত। ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু জানান, অভিযুক্তদের শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এতে দীর্ঘ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক মাস পর এই জটিলতার নিরসন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।

সোমবার বিদ্যালয়ের মূল ফটকের ঝুলিয়ে দেওয়া তালা খোলা হয়েছে ও শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে মূল ফটকে তালা ঝুলানোর অভিযোগ শোনার পর তা নিরসন করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )