1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতার ৫০ হাজার জরিমানা  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতার ৫০ হাজার জরিমানা 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ভেজাল কীটনাশক বিক্রেতার পঞ্চাশ(৫০) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৩ এপ্রিল)বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান জরিমানা করেছেন।

রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট রিসা বীজ ভান্ডার হতে উপজেলা কৃষি অফিসের অভিযানে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির বালাই নাশকসহ ৬শত ২৬ টি প্রোডাক্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কীটনাশক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জানাগেছে, লুমিনাস ওয়ার্ল্ড লি: কোম্পানির ৭৪টি প্রোডাক্ট বাজারে সরবরাহ করা হলেও সরকারি অনুমতি রয়েছে মাত্র ৮টি প্রোডাক্ট।

এসময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন ভেজাল সার বিক্রির অভিযোগের ভিত্তিতে কৃষি অফিসারের মাধ্যমে সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কোম্পানির কাগজপত্র প্রেরণের নির্দেশ প্রদান হয়েছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন প্রোডাক্ট ব্যবহারে ফসলের ক্ষতি হয়,আশানুরূপ উৎপাদন ব্যহত হয়,কখনো কখনো ফসল নষ্ট হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )