বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপি (UNDP)।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সরকারের গৃহীত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ে পরিকল্পিত বাজেট প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে এসডিজি সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করলে স্থানীয় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ সময় দি হাঙ্গার প্রজেক্টরের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল, ইউএনডিপির প্রকল্প ম্যানেজার মাজেদুল ইসলাম, এসডিজি প্রকল্পের কনসালটেন্ট শফিকুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, উপজেলা কো-অর্ডিনেটর রাশেদুল আনম, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদারসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
এসময় আগের কর্মশালার সুপারিশসমূহ পর্যালোচনা করে বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয় এবং নতুন করণীয় নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো নিয়ে মতামত তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে হলে এসডিজি লক্ষ্যসমূহকে বাজেটের সঙ্গে সমন্বয় করা অপরিহার্য। এতে জনগণের প্রত্যাশা পূরণ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে হাতিয়া ইউনিয়ন পরিষদে একই কর্মশালা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে একই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায় খুলনার ডুমুরিয়া ও উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) বা টেকসই উন্নয়নে প্রি-পাইলটিং প্রজেক্ট চলমান রয়েছে।