1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সংসদে ‘চমক’ দেখানোর সুযোগ পেলেন না চমক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংসদে ‘চমক’ দেখানোর সুযোগ পেলেন না চমক

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩১ জন দেখেছেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির টিকিট পেলেন না ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। রাজনীতিতে নাম লিখিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। কিন্তু সোমবার সংরক্ষিত আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলে বাদ পড়েন এই অভিনেত্রী।

চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া। জেলার খোকসা উপজেলা থেকে নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন নিয়েছিলেন তিনি। সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকও পেয়েছিলেন। বিএনপির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে।

আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন অভিনেত্রী চমক। প্রথমবারের মতো রাজনীতিতে নাম লিখিয়েই মনোনয়ন বঞ্চিত হলেন তিনি। এমন পরিস্থিতিতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামীতে রাজনীতির মাঠে নিয়মিত দেখা যাবে কি এই অভিনেত্রীকে? নাকি এখানেই থমকে যাবে তার রাজনীতির ক্যারিয়ার?

এ বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। অভিনেত্রী চমকসহ সংরক্ষিত আসনে টিকিট মেলেনি শোবিজের একঝাঁক তারকার। যার মধ্যে রয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, শিল্পী রিজিয়া পারভীন ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী ও অভিনেত্রী রিনা খান।

চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন। এছাড়াও আরও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )