1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে এস‌ডি‌জির কর্মপরিকল্পনা নি‌য়ে কর্মশালা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

উলিপুরে এস‌ডি‌জির কর্মপরিকল্পনা নি‌য়ে কর্মশালা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২০ জন দেখেছেন
কুড়িগ্রামের উলিপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রম আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নের লক্ষ্যে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপু‌রে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপির (UNDP)আয়োজ‌নে উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে,  উপজেলা কো-অর্ডিনেটর রাশেদুল আনম, ধাম‌শ্রেনী ইউনিয়ন প‌রিষ‌দের প্রশাস‌নিক কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান মানিককসহ  ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, সরকারের গৃহীত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ে পরিকল্পিত বাজেট প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে এসডিজি সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করলে স্থানীয় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানামুখী চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা উত্তরণে সম্ভাব্য সমাধান, করণীয় ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

এর আগের কর্মশালার সুপারিশসমূহ পর্যালোচনা করে বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয় এবং নতুন করণীয় নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )