1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা এবং এর ফলে মধ্যপ্রাচ্যে থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৩৪ ডলারে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮৮ দশমিক ০৪ ডলার এবং জুন মাসের জন্য ২০ সেন্ট কমে ৮৭ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে।

এরআগে ইরানের পুনরায় হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা এবং যুক্তরাষ্ট্র একটি ইরানি পণ্যবাহী জাহাজ আটকের ঘটনায় গতকাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছিল।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ফের আলোচনার শুরুর সম্ভাবনায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বাস্তব পরিস্থিতি এখনো বেশ জটিল। তবে সংঘাত আবার শুরু হলে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তেলের দাম আরও বাড়তে পারে। পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক টমাস ভার্গা বলেছেন, ‘বিনিয়োগকারীদের আশা আগামীকাল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তত এর মেয়াদ বাড়ানোর একটি চুক্তি হবে এবং বৃহস্পতিবার নির্ধারিত ইসরায়েল-ফিলিস্তিন আলোচনাও হতাশ করবে না।’

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা, অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সময় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ফের ইরানে অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে আগামীকাল ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )