1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

বিনোদন জগতের অনেক তারকার মতো অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। তবে নানা সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

এ নিয়ে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতায় নিজের অবস্থান পরিষ্কার করলেন এ অভিনেত্রী । সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এসব বিষয়ে সরব হন সুনেরাহ। সঙ্গে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

সেই পোস্টে সুনেরাহ লিখেছেন— সামাজিক মাধ্যমে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে, যা ইচ্ছা লিখে ফেলেন, যার বেশিরভাগই নেগেটিভ। তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাইবোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন—এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন।

আমাদের কাজ প্রচার করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতার প্রশ্ন তোলে অভিনেত্রী বলেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক— খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’। তিনি বলেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )