সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার ছেলে আল ইমরান আবু তালহা বক্তব্য দেন। ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী অবসরপ্রাপ্ত দপ্তরী আজহার আলী দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি এ নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। তিনি জানান, তার নামে থাকা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্বামী নিয়মিত চাপ প্রয়োগ করছেন। জমি হস্তান্তরে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজহার আলী উলিপুর থানায় উল্টো তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে তারা বলেন, জমি আত্মসাৎ এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।