1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মার্কিন প্রতিনিধিরা পৌঁছার আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

মার্কিন প্রতিনিধিরা পৌঁছার আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১ জন দেখেছেন
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তান ত্যাগ করেন তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান।

এক্সে শেহবাজ শরিফ লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। আমরা পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

এর আগে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং আব্বাস আরাঘচির মধ্যকার এই বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই অঞ্চল এবং এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট শুক্রবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। প্রতিনিধিদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

তেহরান বলেছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইসলামাবাদ সফর করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )