1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আঞ্চলিক সংকট সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা জোরদার | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মাস্কাটে ইরান-ওমান বৈঠক: আঞ্চলিক সংকট সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

ওমানের সুলতান হাইথাম বিন তারিক-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দ্বিপাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে তারা আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে আব্বাস আরাঘচি রাশিয়া ও ওমান সফর করবেন বলে জানিয়েছিল ইরান।

রবিবার সকালে ওমানের রাজধানী মাস্কাট-এর আল-বারাকা প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ইরানের শীর্ষ কূটনীতিক পশ্চিম এশিয়া অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত আগ্রাসনের পর সৃষ্ট পরিস্থিতি এবং তা মোকাবিলার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।

বিশেষ করে বর্তমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এ সংলাপ সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ওমানের ভূমিকার প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আরাঘচি। অন্যদিকে, ওমানের সুলতান আঞ্চলিক সংকট নিরসনে মধ্যস্থতা জোরদারের বিষয়ে তার দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানোর সম্ভাবনা বাড়াতে এবং জনগণের ওপর সংকটের প্রভাব কমাতে এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। এছাড়া, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের একটি কার্যকর কাঠামো শেয়ার করেছেন আরাঘচি। এই কাঠামো যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে প্রণীত বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি জানান, পাকিস্তান সফরের সময় এই প্রস্তাব তুলে ধরা হয়েছিল। একই সঙ্গে এ প্রস্তাব খুবই ফলপ্রসূ ছিল বলে মন্তব্য করেছেন আরাঘচি। সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে ওমানের সুলতান বলেন, এই পদ্ধতি শান্তির ভিত্তি সুসংহত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )