1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই টমাস? | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই টমাস?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে স্থানীয় সময় গতকাল শনিবার নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। হিলটন হোটেলের এই আয়োজনে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিতি ছিলেন। এ সময় অনেককে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে দেখা যায়। সিএনএন বলছে, শনিবার রাতে এই ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ। ওই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎ করে নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং ট্রাম্প দম্পতিকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একটি শটগান ব্যবহার করে একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থলেই হামলাকারীকে গ্রেফতার করা হয়।

৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শিক্ষকতা করতেন। পাশাপাশি ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।

তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।’ পুলিশ জানিয়েছে, হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এর পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্পের ওপর দুটি হত্যাচেষ্টার ঘটনার পর নতুন হামলা নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )