
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান লিপকন দায়িত্ব পেয়েছেন।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতি সন্তান মোঃ গোলাম মোস্তফাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বর্তমানে তেজগাঁও কলেজের শিক্ষার্থী।
জানা যায়, বিগত সময়ে তিনি টানা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে রাজপথে ভূমিকা রেখেছেন। এ সময় তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন। স্থানীয়দের মতে, তার এই ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সহ-সভাপতি গোলাম মোস্তফা বলেন, “দুঃসময়ে যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ে কাজ করেছি, ভবিষ্যতেও একইভাবে সাধারণ ছাত্রদের পাশে থাকবো। আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্রদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে যাবো।”
তিনি আরও বলেন, দল ও দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা অব্যাহত থাকবে।
Related