1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন

পর্দায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন ছবি ও ভিডিওতে নিজেকে মেলে ধরেন সেখানে। নেটিজেনরাও লাইক কমেন্ট করে পাশে থাকেন প্রভার। তবে অতি কৌতূহলী অনেকে প্রশ্ন ছুড়ে দেন বিয়ে-সন্তান প্রসঙ্গে। এতে বিরক্ত প্রভা। সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছেন এক ভিডিও বার্তা।

শুরুতে প্রভা বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারত। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’

তার কথায়, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’ প্রভা বলেন, ‘আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই।

আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সঙ্গেই ঠিক থাকতে হবে।’ সবশেষে বলেন, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সে-ও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়।

এমনকি যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এ ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এত সন্দেহ কেন?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )