1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পতনের পরেই বাড়ল সোনার দাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

পতনের পরেই বাড়ল সোনার দাম

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন
কমানোর একদিন পরেই সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি আবার বেড়ে দুই লাখ ৪২ হাজার টাকায় উঠেছে। মঙ্গলবার (৫ মে) যা ছিল দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের সঙ্গে বাড়া‌নো হ‌য়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থে‌কে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে সোন ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৬৫০ ডলারে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )