1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে সাড়ে ৪ হাজার ভারতীয় ইয়াবা জব্দ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে সাড়ে ৪ হাজার ভারতীয় ইয়াবা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। রবিবার দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চোরাকারবারি চক্র সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ মে) শেষ বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধিন গংগারহাট বিওপির বিশেষ টহলদল ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )