1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে সুপারি পট্টি ও ইউপি চত্বরে হাঁটু পানি, চরম দুর্ভোগ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে সুপারি পট্টি ও ইউপি চত্বরে হাঁটু পানি, চরম দুর্ভোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের সুপারি পট্টি ও ইউনিয়ন পরিষদ চত্বরে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই বাজারের সুপারি পট্টি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ মাঠ পানিতে তলিয়ে যায়।

ফলে হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী ও বৃদ্ধদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।এদিকে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অন্য দিকে ফুলবাড়ী সদরের থানা বোর্ড ও হাসপাতাল থেকে কলেজ মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি। যেন দেখার কেউ নেই। স্থানীয় আব্দুল হানিফ ও রেজাউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ চত্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটি বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা খুবই দু:খজনক।

আমরা সুপারি পট্টিসহ ইউনিয়ন পরিষদ চত্বরের দ্রুত পানি নিষ্কাশনের জন্য জোড় দাবী জানাচ্ছি। বালারহাট ইজারাদার মো: খায়রুজ্জামান রতন জানান, বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় সুপারি পট্টীতে। শনিবার সকাল বৃষ্টির পর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের দুই সাইটে ক্রেতা বিক্রেতারা সুপারি বেচাবিক্রি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাছেন আলী জানান, ইউনিয়ন পরিষদ চত্বরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসে জনপ্রতিনিধিসহ সেবা নিতে আসার সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আশাকরি দ্রুত সময়ে মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপারি পট্টি ও ইউনিয়ন পরিষদ চত্বরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )