1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ জন দেখেছেন
সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সারাদেশের মতো সোমবার (৩০ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুরেও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে “কন্যা শিশুর স্বপে গড়ি আগামীর বাংলাদেশ ” দিবসটির এবারের প্রতিপাদ্যের ওপর এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।

এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )