1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদানের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সৈয়দপুরে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদানের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ জন দেখেছেন
সৈয়দপুরে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদানের উদ্বোধন
পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদানের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার কামারপুকুর কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নে একযোগে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ কম সকাল ৭টা থেকে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম চলবে বলে জার্নাকর্তা ডা. হেমন্ত কুমার রায় জানান, পিপিআর ছাগলের একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার বেশি। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে ছাগল ও ভেড়াকে শতভাগ মুক্ত রাখা সম্ভব।

তিনি জানান, প্রাণিস্বাস্থ্যের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওআইই) ২০৩০ সালের মধ্যে সকল দেশকে পিপিআর মুক্তকরণের কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে একযোগে ছাগল ও ভেড়াকে পিপিআর টিকাদান শুরু করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় গতকাল ১ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সৈয়দপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ৬৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে গণটিকা প্রদান করা হবে। গতকাল ১ অক্টোবর উপজেলার সকল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ওই গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার পাঁচটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )