1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নারী কাবাডি দলকে পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নারী কাবাডি দলকে পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

চীনের সানিয়ায় হওয়া এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ নারী কাবাডি দলকে পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে নারী কাবাডি দলকে এবং পাশাপাশি হকি দলের খেলোয়াড়দের হাতে সর্বমোট অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

কাবাডি কন্যাদের অভিনন্দন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে এনে দেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে আরও এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’ নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও সেটি গুরুত্ববহ হয়। আমি এখনো কোথাও খেলতে গেলে নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করি। খেলোয়াড়ী জীবনেও প্র্যাকটিস বা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতাম।’

পুরস্কার পেয়ে বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, ‘এই পুরস্কার ও সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরও উঁচিয়ে ধরতে পুরো দল জানপ্রাণ দিয়ে লড়ে যাবো।’ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )