1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ট্রাম্পকে উপেক্ষা করে রাশিয়ার তেল নিচ্ছে ব্রিটেন! | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ট্রাম্পকে উপেক্ষা করে রাশিয়ার তেল নিচ্ছে ব্রিটেন!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ‘নিষেধাজ্ঞা’ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিল ব্রিটেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে জ্বালানি তেল ও গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে রাশিয়ার ক্রুড অয়েলের (অশোধিত তেল) উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সরকার। খবর রয়টার্সের। রুশ তেল আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি গত বুধবার থেকে কার্যকর করেছে ব্রিটিশ সরকার। তবে শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি।

তবে সরাসরি রাশিয়া থেকে নয়, মস্কো থেকে তৃতীয় কোনও দেশের আমদানি করা অপরিশোধিত তেল সংশ্লিষ্ট দেশের শোধনাগারে শোধনপর্বের পরেই লন্ডন আমদানি করবে বলে প্রকাশিত খবরে দাবি। প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার উপর চাপ তৈরির উদ্দেশ্যে রুশ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )