স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেব মন্দির সংলগ্ন একটি পুরাতন বটগাছের নিচে নিহতের রান্নাঘর ও ছাগলের ঘর ছিল। সোমবার (২৫ মে) ভোররাতে ঝড়ো হাওয়া ও দমকা বাতাসে গাছটির বড় একটি ডাল ভেঙে পড়ে। এ সময় জাবেদা ছাগল বের করতে গেলে গাছের ডালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।