1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতিবন্ধী বেলু ও শাহানার মুখে হাসি ফোটাল বসুন্ধরা শুভসংঘ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

প্রতিবন্ধী বেলু ও শাহানার মুখে হাসি ফোটাল বসুন্ধরা শুভসংঘ

ঢাকা অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০ জন দেখেছেন

রাজধানীর মিরপুরে ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ঈদকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেয় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। মিরপুর এলাকার বিভিন্ন অসহায় পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তারা জানতে পারেন প্রতিবন্ধী বেলু ও শাহানার জীবনসংগ্রামের কথা। পরে তাদের জন্য ঈদের বাজারের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, জন্মগত শারীরিক প্রতিবন্ধিতার কারণে বেলুর একটি পা নেই। জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তির মাধ্যমে সামান্য আয় করে কোনোমতে দিন কাটান তিনি। নিত্যদিনের অভাব-অনটনের কারণে ঈদ উপলক্ষে পরিবারের জন্য নতুন কিছু কেনার সামর্থ্যও ছিল না তার। এমন সময়ে বসুন্ধরা শুভসংঘের সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেলু।

অন্যদিকে শাহানা মানুষের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের বাজার করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ অসহায়দের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

স্থানীয় বাসিন্দারাও সংগঠনটির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা শুভসংঘ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )