1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাজা সেবন ও পকেটমারির দায়ে বোচাগঞ্জে দুইজনের কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

গাজা সেবন ও পকেটমারির দায়ে বোচাগঞ্জে দুইজনের কারাদণ্ড

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৫ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাজা সেবন, চুরির চেষ্টা ও পকেটমারির অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার (২৫ মে)সকাল ১০টায় উপজেলার আনোড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা সেবনরত অবস্থায় ও চুরির উদ্যোগকালে আশরাফুল ইসলাম বাবু (পিতা: ইসাহাক আলী), গ্রাম- চন্দরিয়া, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মামলা নং ১৫৮/২০২৫-২৬ এ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এদিকে একইদিন দুপুর ১টা ৩০ মিনিটে বোচাগঞ্জের সেতাবগঞ্জ  গরুরহাটে  অভিযান চালিয়ে পকেটমার অবস্থায় আলমগীর হোসেন (৪০) (পিতা: মৃত নুর ইসলাম), গ্রাম- বুকডুমা, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরকে আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৫৯/২০২৫-২৬ এ চুরির অপরাধে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঈদকে সামনে রেখে বিভিন্ন উপজেলা থেকে অপরাধচক্রের সদস্যরা হাট-বাজার ও জনসমাগম এলাকায় এসে চুরি ও পকেটমারির চেষ্টা করছে। এসব অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )