1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বোচাগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের  শিশু‌কে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋিশি ( ৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।
র‌বিব‌ার (৩১ মে) সকাল সাড়ে ৭ টায় উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।সকালে অভিযুক্ত ওই যুবককে আটক করে পু‌লি‌শকে সোপর্দ করেন স্থানীয়রা।
আটক রহিম ঋিশি ( ৩৫) জেলার পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋিশির ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায় ,দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট  মালগাঁও গ্রামের জ‌নি মাস্টার লিচুর বাগানটি লিজ নেয়। সেই লিচুর বাগান রহিম ঋিশি পাহারা দিতেন। আজ সকালে লিচু দেয়ার কথা বলে পাশের ভুট্টা খেতে নিয়ে যান রহিম ঋিশি। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।এ সময় শিশুটি চিৎকার করলে আশে পাশে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।
এবিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )