1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী চেকপোস্টে কঠোর নজরদারি: প্রশংসায় ভাসছে বিজিবি | দৈনিক সকালের বাণী
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী চেকপোস্টে কঠোর নজরদারি: প্রশংসায় ভাসছে বিজিবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট ও শিমুলবাড়ী এলাকায় প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট, নাওডাঙ্গা বকুলতলা বাজার, পশ্চিম ফুলমতি স্কুলপাড়, গোরকমণ্ডল ব্রিজপাড় ও বিডিআর বাজারসহ শিমুলবাড়ী, ফুলবাড়ী সদর ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্তঘেঁষা এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির জোরদার তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে।
বিশেষ করে গঙ্গাহাট, আজোয়াটারী, কাশিয়াবাড়ী, অনন্তপুর, বালাবাড়ি ও বেড়াকুটি বাজারসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমের ফলে মাদক কারবারি ও চোরাকারবারিদের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
স্থানীয়দের মতে, বিজিবির কঠোর নজরদারি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সোমবার (১ জুন) দুপুরে সীমান্তবর্তী বালারহাটসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দিন-রাত পালাক্রমে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছেন। তাদের এই মাদক, চোরাচালান পণ্য এবং সীমান্ত অপরাধ দমনে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ মানিক ও সন্জু মিয়া জানান, ঈদের ১০দিন আগে থেকে বালারহাট ক্যাম্প, শিমুলবাড়ী ও গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরা কঠোর নজরদারির ফলে সীমান্তঘেষা বালারহাট, নাওডাঙ্গা, পশ্চিম ফুলমতি ও গোরকমন্ডল এলাকায় মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের তৎপরতা অনেকাংশে কমে এসেছে।
নিয়মিত চেকপোস্ট পরিচালনার কারণে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি ইতিবাচক ভূমিকা রাখছে। সত্যিই বিজিবি সদস্যরা প্রশংসার দাবিদার রাখে।
নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, গত ঈদে এক শ্রেণির মাদকসেবী ও মাদক কারবারির দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছিল। তবে এবার বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত মাদকবিরোধী চেকপোস্ট কার্যক্রমের ফলে ঈদ উদযাপনকে কেন্দ্র করে বহিরাগত মাদকসেবী এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
তিনি আরও বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তাই জনস্বার্থে ভবিষ্যতেও মাদকবিরোধী চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )