1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মৌলভীবাজারে শতাধিক অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে শতাধিক অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ২৮ মে বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকার বোরহানাবাদে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শতাধিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ঈদুল আযহার আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পরিবার রয়েছে, যারা বিভিন্ন কারণে কোরবানির মাংস সংগ্রহ করতে পারেন না। তাদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণ কার্যক্রমে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএসের মহাসচিব নাজমুল হোসাইন, শুভসংঘের কার্যকরী পরিষদের সদস্য মাহবুব রহমান ইয়ামিম, রেদওয়ান আহমদ ছামীসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। কুরবানির মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনাকে ধারণ করে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ভাগাভাগি করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )