


দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক চাপায় আলআমিন (১০) নামক এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া গ্রামের শামিমের সন্তান। স্থানীয়রা ও পুলিশ জানান- সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়।
এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় গুরুতর আহত সুমনাকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান। নবাবগঞ্জ থানার এসআই সাজিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপারকে থানা হেফাজতে রাখা হয়েছে।