1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও মারুফকে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও মারুফকে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন
রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় বোচাগঞ্জ উপজেলার ইউএনও মারুফ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
রবিবার (০৭ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন, সেক্রেটারি আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক লিখন বনিক শুভ, আনোয়ার হোসেন, আসাদ আলীসহ অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ ইউএনও মারুফ হাসানের প্রশাসনিক দক্ষতা, মানবিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )