1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে  আওয়ামী লীগ নেতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বোচাগঞ্জে  আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে কাহারোল থানা পুলিশ, বোচাগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাহারোল থানার মামলা নং-২, তারিখ ১ আগস্ট ২০২৫, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাহারোল থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আফসার আলীকে গ্রেফতার করা হয়েছে। কাহারোল থানা পুলিশ বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )