1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহানুর রহমান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে উপজেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )